সংবাদ

প্রাথমিকে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১২:৩৭ এএম

প্রাথমিকে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল
ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ওপর লেখা তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’- এই তিনটি বই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য গত ৩ জুলাই জারি করা ৩৮.০০.০০০০.০০৭.০৭.০০০১.২৫-১৫০ নম্বরের স্মারক পত্রটি বাতিল করা হলো।

উল্লেখ্য, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে একটি চিঠি দেয়। তাতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ওই তিনটি বই সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নির্দেশনা প্রত্যাহার করা হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রাথমিকে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ওপর লেখা তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’- এই তিনটি বই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য গত ৩ জুলাই জারি করা ৩৮.০০.০০০০.০০৭.০৭.০০০১.২৫-১৫০ নম্বরের স্মারক পত্রটি বাতিল করা হলো।

উল্লেখ্য, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে একটি চিঠি দেয়। তাতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ওই তিনটি বই সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নির্দেশনা প্রত্যাহার করা হলো।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত