সংবাদ

চরফ্যাশনে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ যাবজ্জীবন

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:২৭ পিএম

চরফ্যাশনে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ যাবজ্জীবন
ছবি : সংবাদ

ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে গৃহবধূ বকুল বেগমকে নৃশংসভাবে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতে ভোলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন-আব্দুল মালেক পণ্ডিত, মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিক। তাদেরও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে দুলারহাট থানার শিকদারের চর এলাকায় নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন বকুল বেগম। গভীর রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বড় বোন মুকুল বেগমও গুরুতর আহত হন। এ ঘটনায় দুলারহাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়।

রায়ে আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। অপরাধীকে পালাতে সহায়তা করার অভিযোগে মোহাম্মদ জসিম, মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ সোহাগকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তথ্য গোপনের দায়ে মোহাম্মদ আলম বাচ্চু মেলকারকে দুই বছর এবং অন্য ধারায় মোহাম্মদ কবিরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজাদ নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা নিশ্চিত করতে মামলার নথিপত্র দ্রুত হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি হযরত আলী হিরন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এটি সমাজে অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

চরফ্যাশনে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত