রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে যুক্ত হয়।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মাথায় ৭টা ৩২ মিনিটে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন দমকলকর্মীরা।
এদিকে, দুর্ঘটনাস্থলে পানির সংকট রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন