সংবাদ

মেট্রোরেলের ৪ স্টেশন থেকে ২৫ দোকান উচ্ছেদ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম

মেট্রোরেলের ৪ স্টেশন থেকে ২৫ দোকান উচ্ছেদ
ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চলে

উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ২০-২৫টি অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার ও পল্লবী স্টেশন- এই চারটি স্টেশনে অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ দোকান, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। দখলদার ও স্থানীয় বাসিন্দাদের ফুটপাত দখল না করতে এবং মেট্রোরেল যাত্রীদের চলাচলের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মৌখিক সতর্ক করা হয়।

অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মেট্রোরেলের ৪ স্টেশন থেকে ২৫ দোকান উচ্ছেদ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ২০-২৫টি অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার ও পল্লবী স্টেশন- এই চারটি স্টেশনে অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ দোকান, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। দখলদার ও স্থানীয় বাসিন্দাদের ফুটপাত দখল না করতে এবং মেট্রোরেল যাত্রীদের চলাচলের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মৌখিক সতর্ক করা হয়।

অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত