সংবাদ

শিল্পাঞ্চলে ৯০ ভাগ কারখানায় ছুটি, সড়ক-রেলে ভিড়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:৩০ পিএম

শিল্পাঞ্চলে ৯০ ভাগ কারখানায় ছুটি, সড়ক-রেলে ভিড়
বৃষ্টিতে ভিজে ঘরের টানে ট্রেনযাত্রীরা

পবিত্র ঈদুল আজহার মাঝখানে আর একদিন বাকি। রাজধানী ফাকা করে লাখ লাখ মানুষ ছুটছেন নিজ নিজ ঠিকানায় পরিবারের সঙ্গে ঈদের খুশি উপভোগ করতে। একইভাবে দেশের প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের প্রায় ৯০ শতাংশ পোশাক কারখানা ছুটি হয়ে গেছে। ফলে আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর থেকে দুই মহাসড়ক ও রেল জংশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শিল্প পুলিশ ও ট্রাফিক বিভাগ জানায়, সোমবার থেকে ধাপে ধাপে ছুটি শুরু হলেও আজ অধিকাংশ কারখানা একযোগে বন্ধ ঘোষণা করা হয়। দুপুরের পর থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং জয়দেবপুর রেল জংশনে যাত্রীদের চাপ বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের এই চাপের মধ্যেই সকাল সাড়ে ১১টার পর শুরু হয় টানা বৃষ্টি। এতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে, যা ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

দুপুরে জয়দেবপুর রেল জংশনে প্ল্যাটফর্মজুড়ে নারী-শিশুসহ শত শত যাত্রী ট্রেনের অপেক্ষায়। ব্যাগ-বস্তা ও কোলের শিশু নিয়ে অনেকেই ট্রেনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন। কেউ কেউ আবার বৃষ্টিতে ভিজে দুর্ভোগ পোহাচ্ছেন।

একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তায়। ইপিলিয়ন পোশাক কারখানার শ্রমিকরা জানান, তাদের কারখানা আগেরদিন ছুটি হয়েছে। আজ তারা গ্রামের বাড়িতে ছুটছেন। তবে মহাসড়কে অনেক ভিড় থাকায় তাদের মালপত্র নিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে।’

মহাসড়ক ও রেল জংশনে ঘরমুখো মানুষের উপচে ভিড়

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় কিছুটা যানজট ছিল। পরে বৃষ্টির কারণে এবং ভোগড়া এলাকায় পানি জমে যাওয়ায় যানবাহনের গতি আরও ধীর হয়ে যায়। তবে দুপুরের পর সড়কের চাপ বাড়লেও বড় ধরনের যানজট হয়নি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, সোমবার গাজীপুরের প্রায় ৪০ শতাংশ কারখানা ছুটি হয়েছিল। আজ মঙ্গলবার আরও ৫০ শতাংশের মতো কারখানা ছুটি হয়েছে। বর্তমানে গাজীপুর মহানগরীতে ২ হাজার ৬৭৪টি কারখানা সচল রয়েছে। একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক বাড়ির পথে রওনা হওয়ায় সড়ক ও স্টেশনে যাত্রীদের চাপ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শিল্পাঞ্চলে ৯০ ভাগ কারখানায় ছুটি, সড়ক-রেলে ভিড়

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত