গায়ে মখমলের দামি কাপড়, হাঁটার জন্য বিছানো হয়েছে লাল গালিচা আর চারপাশে ওড়ানো হচ্ছে রঙিন ধোঁয়া। কোনো রাজকীয় ব্যক্তিত্বের বিদায় সংবর্ধনা নয়, এমন অভূতপূর্ব আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ ছাড়ল দেশে-বিদেশে আলোচিত গোলাপি আভার মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জ শহরের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে কোরবানি উপলক্ষে মহিষটিকে পুরান ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
খামার কর্তৃপক্ষ জানায়, বিরল অ্যালবিনো প্রজাতির এই মহিষটি ১০ মাস আগে রাজশাহী সিটি হাট থেকে কেনা হয়েছিল। গোলাপি আভার মহিষটির চুলের ধরন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারিরা শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর পশুটি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় (৫৫০ টাকা কেজি দরে) কিনেছেন পুরান ঢাকার জিঞ্জিরার বাসিন্দা মোহাম্মদ সামির। তিনি আগেই বুকিং দিয়ে রাখলেও সোমবার পুরো দাম পরিশোধ করে মহিষটি বুঝে নেন। বিদায়ের আগে মহিষটিকে বিশেষ উপায়ে গোসল করানো হয়। এরপর সাজসজ্জা শেষে লাল গালিচার ওপর দিয়ে হাঁটিয়ে বিশেষ গাড়িতে তোলা হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, পশুর এমন রাজকীয় বিদায় তারা আগে কখনো দেখেননি।
এর আগে শনিবার খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানিয়েছিলেন যে মহিষটি ডেলিভারি হয়ে গেছে। এই লুকোচুরির বিষয়ে খামারের এক কর্মী জানান, মহিষটি ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী খামারে ভিড় করছিলেন। এতে খামারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে দুদিন আগে মিথ্যা বলতে হয়েছিল। মূলত সোমবারই মহিষটি ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে।
রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, "২০২২ সাল থেকে আমরা বাণিজ্যিকভাবে খামার পরিচালনা করছি। এবার শতাধিক পশু বিক্রি হলেও ‘ডোনাল্ড ট্রাম্প’ আমাদের খামারসহ পুরো নারায়ণগঞ্জকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছে। মহিষটিকে বিদায় দিতে মন খারাপ লাগলেও কোরবানি তো ত্যাগেরই উৎসব। এর স্মৃতি আমাদের মনে থাকবে।"
মহিষটির ক্রেতা মোহাম্মদ সামির বলেন, "এই আলোচিত মহিষটি কেনার পর থেকেই পরিবারের সবাই আনন্দিত। পুরান ঢাকায় আমাদের এলাকায় মহিষটি দেখার জন্য উৎসুক মানুষ অপেক্ষা করছেন।"

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন