সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় প্রায় ২৫টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে জেলার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫টি গ্রামের বাসিন্দারা ঈদের নামাজ আদায় করেন। জামাতগুলোতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লিরাও অংশ নেন।
স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা আজ ঈদের নামাজ আদায় করলেন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করা হয়।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন