পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরের প্রধান ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে কালেক্টরেট ঈদগাহ মাঠে কাজ শুরু করেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল টিম)। একই সঙ্গে মুসল্লিদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) বেলা সোয়া ১১টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
বিপ্লব কুমার গোস্বামী বলেন, রংপুর জেলার ঐতিহ্যবাহী কালেক্টরেট প্রধান ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। বিষয়টি বিবেচনায় রেখে র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় টহল জোরদার, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।
র্যাব জানায়, ঈদুল আজহা উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন পশুর হাটে ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম হওয়ায় চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে জাল টাকার প্রতারণা রোধে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন দিয়ে সহায়তা দেওয়া হচ্ছে।
এ ছাড়া ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি রোধে মহাসড়ক ও টার্মিনালগুলোতে টহল জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে। চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে পুলিশের সঙ্গে সমন্বয় করে র্যাবের অভিযান চলমান রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন