সংবাদ

গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি
গাড়ি চালিয়ে এলেন ক্যাম্পাসে। তুললেন সেলফি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি-ডে’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে ক্যাম্পাসে উপস্থিত হন তিনি।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢামেক প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার স্ত্রী। জুবাইদা রহমান ঢামেকের সাবেক শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী ও সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। তাদের ঘিরে শুরু করেন সেলফি তোলার আনন্দ-আয়োজন। প্রধানমন্ত্রী নিজে সেলফি তুলে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

এ দিন ঢামেকের ডিএমসি-ডে ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে দুটি গাছ লাগান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢামেক অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান বলেন, গ্রাম থেকে অধিক সংখ্যক রোগীকে চিকিৎসার জন্য যেন ঢাকায় আসতে না হয় সেজন্য সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি-ডে’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে ক্যাম্পাসে উপস্থিত হন তিনি।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢামেক প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার স্ত্রী। জুবাইদা রহমান ঢামেকের সাবেক শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী ও সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। তাদের ঘিরে শুরু করেন সেলফি তোলার আনন্দ-আয়োজন। প্রধানমন্ত্রী নিজে সেলফি তুলে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

এ দিন ঢামেকের ডিএমসি-ডে ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে দুটি গাছ লাগান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢামেক অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান বলেন, গ্রাম থেকে অধিক সংখ্যক রোগীকে চিকিৎসার জন্য যেন ঢাকায় আসতে না হয় সেজন্য সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত