পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি।
গ্রামের ঈদগাহ ময়দানে বাবা ও ভাইদের পাশাপাশি স্থানীয় হাজারো মুসল্লির সঙ্গে কাতারবন্দী হয়ে ঈদের নামাজ আদায় করেন মুস্তাফিজ। নামাজ শেষে তিনি স্থানীয় সাধারণ মানুষ ও ভক্তদের সঙ্গে কোলাকুলি এবং ঈদের কুশল বিনিময় করেন। ঈদের দিনে প্রিয় ক্রিকেটারকে এত কাছে পেয়ে স্থানীয় তরুণ ও ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয় মুসল্লিরা বলেন, ‘মুস্তাফিজ আমাদের এলাকার ছেলে, আমাদের গর্ব। প্রতি ঈদেই তিনি গ্রামে এসে আমাদের সঙ্গে সাধারণ মানুষের মতো নামাজ আদায় করেন। তারকা হওয়ার পরও তার এই সাধারণ জীবনযাপন আমাদের মুগ্ধ করে।’
ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। নামাজ ও দোয়া শেষে মুস্তাফিজুর রহমান বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের পরিবারের পক্ষ থেকে পশু কুরবানী সম্পন্ন করেন।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন