কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। শনিবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে ৪৬ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
জেলেরা জানান, শনিবার বিকেলে স্থানীয় জেলে মুরাদের নেতৃত্বে একদল জেলে নদীতে বেড়জাল ফেলে মাছ শিকার করছিলেন। জাল টেনে তোলার সময় তাতে ভারী কিছুর অস্তিত্ব টের পান জেলেরা। পাড়ে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির এক কাতলা মাছ। মাছটি ওজন দিয়ে দেখা যায় তার ওজন প্রায় ৪০ কেজি বা ১ মণ।
বিশালাকার এই মাছটি দেখতে রায়টা পাথরঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের অনেকে জানান, পদ্মা নদীতে সচরাচর এত বড় কাতলা মাছ ধরা পড়ার ঘটনা বিরল।
পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। প্রতি কেজি ১১৫০ টাকা দরে মাছটির মোট দাম পড়ে ৪৬ হাজার টাকা। রিপন আলী বলেন, ‘এত বড় মাছ সচরাচর দেখা যায় না। খবর পেয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি।’
\

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন