শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম জসিম দুপুরে রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঢোকেন।কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর অতর্কিত হামলা চালান।
হামলায় শাকিল আহমেদ আহত হলে অফিসে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে গোসাইরহাট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষক বি এম জসিমের কাছে জানতে চাইলে তিনি হামলার কারণ সম্পর্কে সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি।
আহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ ছিল। এসব বিষয়ে একাধিকবার তাকে সতর্ক করা এবং জবাবদিহির আওতায় আনার চেষ্টা করা হয়েছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তিনি মুখ ঢেকে অফিসে এসে কুড়াল দিয়ে হামলা চালিয়েছেন।
শাকিল আহমেদ বলেন, “সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত। বর্তমানে আমি থানায় রয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না। পরে বিষয়টি জানতে পেরে আহত কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করা হয়েছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, আহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন