সংবাদ

শহর পরিচ্ছন্ন রাখতে ওয়াদুদ ভূইয়ার আহ্বান

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০২:৩২ পিএম

শহর পরিচ্ছন্ন রাখতে ওয়াদুদ ভূইয়ার আহ্বান
খাগড়াছড়িতে প্রধান ঈদ জামাত শেষে মুসল্লিদের কোলাকুলি। ছবিঃ সংবাদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য (এমপি) ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, ‘সবাই সম্মিলিতভাবে সচেতন হলে খাগড়াছড়ি পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (২৮ মে) সকালে খাগড়াছড়ি পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই প্রধান জামাতে ইমামতি করেন খাগড়াছড়ি শাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুন্নবী হক্কানী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বছর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ছাড়াও খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, বিভাগীয় বন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

শহর পরিচ্ছন্ন রাখতে ওয়াদুদ ভূইয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য (এমপি) ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, ‘সবাই সম্মিলিতভাবে সচেতন হলে খাগড়াছড়ি পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (২৮ মে) সকালে খাগড়াছড়ি পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই প্রধান জামাতে ইমামতি করেন খাগড়াছড়ি শাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুন্নবী হক্কানী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বছর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ছাড়াও খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, বিভাগীয় বন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত