সবশেষ খবর অনুযায়ী, মাঠের লড়াইয়ে ফিরতে নেইমারকে আরও দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে, যা বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল শিবিরের জন্য এক বড় ধাক্কা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ডান পায়ের কাফ মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায় বিশ্বকাপের আগে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচ মিস করবেন এই ফরোয়ার্ড। শুধু তাই নয়, আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে গ্রুপ ‘সি’-র উদ্বোধনী ম্যাচেও তার মাঠে নামা এখন বেশ অনিশ্চিত হয়ে পড়েছে।
ব্রাজিল দলের প্রাক-টুর্নামেন্ট ট্রেনিং সেন্টারে দলের চিকিৎসক লাসমার নেইমারের শারীরিক অবস্থা নিয়ে জানান, এমআরআই স্ক্যানে ‘গ্রেড টু মাংসপেশির ইনজুরি শনাক্ত হয়েছে...’ আমাদের আশা, সে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবে।ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, ৩৪ বছর বয়সী এই তারকা গ্রাঞ্জা কোমারিতে দলের ক্লোজ ডোর বা রুদ্ধদ্বার অনুশীলনে অংশ নিতে পারেননি। পরবর্তীতে বিস্তারিত পরীক্ষার জন্য তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোস এফসির হয়ে খেলা নেইমার ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি।
এরপরও ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপের মূল দলে অন্তর্ভুক্ত করে সবাইকে চমকে দিয়েছিলেন, কিন্তু সেই চমকের রেশ কাটতে না কাটতেই চোটের নতুন দুশ্চিন্তা ভর করল সেলেসাও শিবিরে।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন