আসন্ন ঈদকে ঘিরে নাটকপ্রেমীদের জন্য ভিন্নধর্মী এক গল্প নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। তার নির্মাণে তৈরি হয়েছে বিশেষ নাটক ‘পাল্লু বিল্লুর বিয়ে’, যেখানে প্রেম, বিয়ে, বাসর রাতের মজার অভিজ্ঞতা এবং নতুন দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন উঠে আসবে হাস্যরসাত্মক ও আবেগঘন উপস্থাপনায়।
নাটকটির কেন্দ্রীয়
দুই চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী
কেয়া পায়েল। এতে জোভানকে দেখা যাবে ‘পাল্লু’ চরিত্রে এবং পায়েল অভিনয় করেছেন ‘বিল্লু’
চরিত্রে। পর্দায় তাদের রসায়ন ও মজার সংলাপ দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলেই
মনে করছেন নির্মাতা।
সাগর জাহান জানান,
এটি শুধুই একটি রোমান্টিক নাটক নয়; বরং নতুন সংসার শুরু করা এক দম্পতির বাস্তব জীবনের
ছোট ছোট ঘটনা, ভুল বোঝাবুঝি, হাসি-কান্না এবং সম্পর্কের উষ্ণতাকে কেন্দ্র করেই গল্পটি
সাজানো হয়েছে। বিশেষ করে বাসর রাতকে ঘিরে নাটকে থাকছে এক ভিন্ন চমক, যা দর্শকদের বিনোদনের
পাশাপাশি দেবে নতুন অনুভূতি।
নাটকের অন্যতম আকর্ষণ
হিসেবে থাকছে পুরান ঢাকার আবহ। গল্পের বিভিন্ন মুহূর্তে উঠে আসবে পুরান ঢাকার পারিবারিক
সংস্কৃতি, আঞ্চলিক ভাষা ও ঐতিহ্যের নানা দিক। আর এ নাটকের জন্যই কেয়া পায়েলকে দেখা
যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে, যা তার ভক্তদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।
নির্মাতা সূত্রে
জানা গেছে, নাটকটির গল্পে যেমন রয়েছে রোমান্টিক মুহূর্ত, তেমনি থাকছে পারিবারিক আবেগ
ও কমেডির মিশেল। ফলে সব শ্রেণির দর্শকের কাছেই নাটকটি উপভোগ্য হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‘পাল্লু বিল্লুর
বিয়ে’ নাটকে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা
ইসলাম এবং বাপ্পী আশরাফ।
নাটকটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদ উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘পাল্লু বিল্লুর বিয়ে’। ইতোমধ্যেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল। বিশেষ করে জোভান-পায়েলের নতুন জুটি এবং গল্পের ভিন্ন উপস্থাপনা নাটকটিকে ঈদের অন্যতম আলোচিত আয়োজন করে তুলতে পারে বলে মনে করছেন অনেকে।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন