দীর্ঘ পাঁচ বছর পর আবারও নির্মাণের পথে ফিরছে আলোচিত চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’। ২০২০ সালে রহস্যঘেরা একটি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও এরপর দীর্ঘ সময় প্রকল্পটি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। অবশেষে নতুন করে ছবিটির নির্মাণকাজ শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন নির্মাতা এমডি ইকবাল।
নির্মাতার তথ্য
অনুযায়ী, আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে এবং আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য
নিয়ে এগোচ্ছে সিনেমাটি। এক্সেল ফিল্মস ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার।
রাজনীতি, অভিজাত
সমাজের অপরাধ এবং পতিতাবৃত্তির অন্ধকার জগতকে ঘিরে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’।
ছবির কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও কঠিন শাস্তির মুখোমুখি
হন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই চরিত্রই ছবির নায়িকা, আবার তিনিই ভিলেন। উল্লেখযোগ্য
বিষয় হলো, সিনেমাটিতে কোনো প্রচলিত নায়ক চরিত্র থাকছে না। ছবিটি প্রসঙ্গে এমডি ইকবাল
বলেন,
“গল্পে একের পর
এক চমক থাকবে। চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু দারুণ একটি গল্প লিখেছেন। শিল্পী
নির্বাচনেও চমক রাখছি, তবে এখনই বিস্তারিত বলতে চাই না। অন্ধকার জগতের গল্প বড় পরিসরে
তুলে ধরা হবে। যেহেতু এটি ঈদের সিনেমা, তাই দর্শকদের জন্য মানসম্মত ও ভিন্নধর্মী একটি
গল্প নিয়ে আসার চেষ্টা করছি।”
প্রযোজক হিসেবে
‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’ ও ‘বীর’-এর মতো সিনেমার সঙ্গে
যুক্ত ছিলেন এমডি ইকবাল। পরিচালক হিসেবে এর আগে তিনি ‘ডেডবডি’, ‘কিল হিম’ এবং ‘রিভেঞ্জ’
নির্মাণ করেছেন। দীর্ঘ বিরতির পর নতুন পরিকল্পনায় ফিরতে যাওয়া ‘গুলশানের চামেলি’ এখন
চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রে। শিল্পী তালিকা ও আরও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক
ঘোষণার মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন