সংবাদ

যুক্তরাষ্ট্রে নিজের ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

যুক্তরাষ্ট্রে নিজের ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

সিনেমার গণ্ডি পেরিয়ে ক্রিকেট অঙ্গনেও নিজের উপস্থিতি আরও শক্তিশালী করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তার মালিকানাধীন দলের জন্য উদ্বোধন করা হয়েছে নতুন ক্রিকেট ভেন্যু ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’, যা বৈশ্বিক ক্রিকেট সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত এই স্টেডিয়ামটি শাহরুখের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে।

গত ১ জুলাই প্রকাশিত এক ভিডিও বার্তায় স্টেডিয়ামটির উদ্বোধনের ঘোষণা দেন শাহরুখ খান। তিনি বলেন, “সবকিছুর শুরু হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু একটি খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি গন্তব্য।” বর্তমানে নাইট রাইডার্স গ্রুপ শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর কলকাতা নাইট রাইডার্স নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং মেজর লিগ ক্রিকেটেও একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিক।

জানা গেছে, নতুন স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে থাকবে নাইট রাইডার্স গ্রুপ। যদিও জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় স্টেডিয়ামটি পরিচালনা করবে শাহরুখদের প্রতিষ্ঠান। এই গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং শিল্পপতি জয় মেহতা।

অন্যদিকে অভিনয়জীবনেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত। পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে নিজের ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত