বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহায় প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন একক গান ‘লোকে বলে’। ফোক-পপ ঘরানার এই গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন ফারিয়া ও জনপ্রিয় সংগীতশিল্পী-সুরকার ফুয়াদ আল মুক্তাদির।
গানটি প্রকাশ করবে
এসভিএফ এবং ব্লিং মিউজিক। ঈদের দিন এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে
গানটি মুক্তি পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
‘লোকে বলে’ গানটির
নতুন ও পুরোনো দুই সংস্করণের কথাই লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটির সুর ও সংগীতায়োজন
করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
গানটির মিউজিক ভিডিও
নির্মাণ করেছেন ভারতের কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব। সম্প্রতি ঢাকার নাইন অ্যান্ড
হাফ স্টুডিওতে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ভিডিওতে দর্শকরা ফারিয়াকে
নতুন এক রূপে দেখতে পাবেন।
২০২৪ সালে এসভিএফের
ব্যানারে নুসরাত ফারিয়ার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল। ‘লোকে বলে’ তার গাওয়া পঞ্চম
একক গান।
বিনোদন অঙ্গনে ফারিয়ার
যাত্রা শুরু হয়েছিল বেলাল খান–এর একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে
অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে গায়িকা
হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিয়া। গানটি প্রকাশের পর প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছিল।
ফারিয়া জানিয়েছেন,
ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছেন, তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল তাঁর। ফুয়াদ
আল মুক্তাদিরের সঙ্গে এই গান সেই স্বপ্নপূরণেরই অংশ। বর্তমানে ফুয়াদ ছাড়াও সঞ্জয়সহ
আরও কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গানের কাজ করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি
স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি তিনি দুবাইয়ে একটি স্টেজ
শোতে অংশ নিয়েছেন।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন