সংবাদ

আসছে অ্যাকশন-থ্রিলার ‘তছনছ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

আসছে অ্যাকশন-থ্রিলার ‘তছনছ’

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র ‘তছনছ’। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুন্না খান ও ববি হক।

নিজের দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে বেশ আশাবাদী মুন্না খান। তিনি জানান, দর্শকদের জন্য একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই নির্মিত হয়েছে ‘তছনছ’। তার প্রত্যাশা, ঈদে পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে এসে দর্শক সিনেমাটি উপভোগ করবেন।

নির্মাতা বদিউল আলম খোকনের ভাষ্য, ঈদের দর্শকদের পছন্দ ও চাহিদার কথা বিবেচনা করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এতে থাকছে জমজমাট অ্যাকশন, পারিবারিক আবেগ এবং সামাজিক বার্তার সমন্বয়। তিনি মনে করেন, ঈদে দর্শকরা বড় পরিসরের অ্যাকশনধর্মী সিনেমা দেখতে পছন্দ করেন, আর সেই ভাবনা থেকেই নির্মিত হয়েছে ‘তছনছ’।

মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, তানভীর তনু, শিবা সানু, সুব্রত, মারুফ আকিব, বড়দা মিঠু ও প্রিয়া অনন্যা।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার ও একটি রোমান্টিক গান, যা দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

আসছে অ্যাকশন-থ্রিলার ‘তছনছ’

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত