দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং তরুণদের বাস্তব জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি ট্রেলার প্রকাশের মাধ্যমে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা আকাশ হক।
সিনেমাটিতে তুলে
ধরা হয়েছে অসুস্থ ছাত্ররাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শিক সংঘাত এবং ক্যাম্পাসজীবনের
নানা বাস্তব চিত্র। ছবিটির প্রযোজনাও করেছেন আকাশ হক নিজেই।
চলচ্চিত্রটির বিভিন্ন
চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু
সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা।
সিনেমাটি প্রসঙ্গে
নির্মাতা আকাশ হক বলেন, ‘এই চলচ্চিত্রে ছাত্ররাজনীতির অন্দরমহলের বাস্তব চিত্র তুলে
ধরার চেষ্টা করেছি। অনেকেই বিষয়গুলো সম্পর্কে জানেন, কিন্তু খুব কাছ থেকে দেখেননি।
বাস্তবতাকে প্রাধান্য দিয়েই গল্প নির্মাণ করা হয়েছে।’
ঈদে মুক্তির সিদ্ধান্ত
নিয়ে তিনি জানান, বর্তমানে উৎসবকেন্দ্রিক সময়েই দর্শক বেশি সিনেমা হলে যান। তাই দর্শকদের
কথা বিবেচনা করেই ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
তবে একই সময়ে একাধিক
বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় হলসংকট নিয়ে কিছুটা শঙ্কার কথাও জানিয়েছেন নির্মাতা।
তিনি বলেন, বিভিন্ন সিনেপ্লেক্সের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থায়ও
সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি
ও বিদেশি দূতাবাসের সঙ্গেও আলোচনা হয়েছে।
এর আগে ঢাকা আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসব–এ প্রদর্শিত হয়ে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি
পায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি
আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ জিতে নেয় হীরালাল সেন পদক।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন