অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নিজের নামে ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবী দিঠি আনোয়ার। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চ্যানেলের।
রাজধানীর তেজগাঁওয়ের
একটি কফিশপে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেলটির উদ্বোধন করা হবে। উদ্বোধনী আয়োজনে
প্রকাশ পাবে দিঠির বাবা, উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক
ও কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার-এর লেখা শেষ গান ‘মেঘলা আকাশ’। গানটির সুর ও সংগীত
পরিচালনা করেছেন অপু আমান। গানটিতে দিঠির সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি।
দিঠি আনোয়ার বলেন,
“অনেকদিন ধরেই নিজের নামে একটি ইউটিউব চ্যানেল করার ইচ্ছে ছিল। অবশেষে আব্বুর লেখা
শেষ গান ‘মেঘলা আকাশ’ দিয়েই সেই যাত্রা শুরু হচ্ছে। গানটি শুনলে সবারই ভালো লাগবে বলে
আমার বিশ্বাস।”
তিনি আরও জানান,
নিয়মিত নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গানও প্রকাশ পাবে তার চ্যানেলে। ভবিষ্যতে
আরও নানা পরিকল্পনা রয়েছে বলেও জানান এই শিল্পী। সম্প্রতি আরটিভি’র সরাসরি গানের অনুষ্ঠান,
জিটিভি-র ঈদ আয়োজন এবং ডিবিসি নিউজ-এর ‘পরম্পরা’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন দিঠি আনোয়ার।
তার নতুন এই ইউটিউব চ্যানেলে দেখা যাবে দেবাশীষ বিশ্বাস-কেও।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন