বাংলাদেশের নন্দিত রবীন্দ্রসঙ্গীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়-এর লেখা প্রথম গ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশ চেতনা’ গত ২১ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। এ উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে আয়োজন করা হয় এক প্রকাশনা অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন আলী নেওয়াজ মাহমুদ
খৈয়ম, ববি হাজ্জাজ, ড. মোহাম্মদ আজম, ড. ইসরাফিল শাহীন এবং ড. কমল খালিদ-সহ আরও অনেকে।
মূলত চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত হয় অণিমা রায়ের গবেষণাগ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে
স্বদেশ চেতনা’। বাংলা স্বদেশি ও দেশাত্মবোধক গানের ইতিহাস, প্রভাব এবং জাতীয় চেতনায়
গীতিকবিদের অবদান নিয়ে রচিত এই বইটি একটি গবেষণাধর্মী প্রকাশনা। গ্রন্থটিতে স্বদেশি
আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুলপ্রসাদ সেন-এর
গানের অবদান তুলে ধরা হয়েছে। পাশাপাশি অসহযোগ আন্দোলনে কাজী নজরুল ইসলাম-এর স্বদেশি
গানের নতুন মাত্রা যুক্ত হওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী
জহির উদ্দিন স্বপন বলেন, “বইটি আমি অনুষ্ঠানের আগেই হাতে পেয়েছি। পুরোপুরি পড়া না হলেও
বইটির গভীরে যাওয়ার প্রবল আগ্রহ আমার রয়েছে। ড. অণিমা রায় শুধু একজন গায়িকা নন, তিনি
একজন গবেষক ও লেখিকাও। ইতিহাস ও সাহিত্যের যে গভীর জ্ঞান প্রয়োজন, তা তার মধ্যে রয়েছে।”
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “এই বইটির বিশেষত্ব অন্যরকম। স্বদেশি
আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ ও মুক্তির আকাঙ্ক্ষার বিষয়গুলো এখানে
উঠে এসেছে। পঞ্চগীতিকবিকে নিয়ে এ ধরনের গবেষণাধর্মী কাজ দেশে এই প্রথম।”
ড. অণিমা রায় বলেন,
“২০০৮ সাল থেকে আজ পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তা ভাষায় প্রকাশের
নয়। আমি কৃতজ্ঞ আমার পরিবার ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি। সবাই আমার জন্য প্রার্থনা
করবেন।”

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন