ঈদ মানেই ছোটপর্দার দর্শকদের জন্য বিশেষ আয়োজন। আর সেই আয়োজনের অন্যতম আকর্ষণ প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর–এর জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজ। এবারের ঈদেও দর্শকদের জন্য আসছে নতুন আট পর্বের সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
গোয়েন্দাভিত্তিক
শিশুতোষ এই সিরিজটি দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয়। এবারও নতুন রহস্য আর দুঃসাহসিক
অভিযানের গল্প নিয়ে হাজির হচ্ছে ছোটকাকু। গল্প লিখেছেন ফরিদুর রেজা সাগর। নাট্যরূপ
দিয়েছেন মাসুম রেজা। সিরিজটি নির্মাণ করেছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
সহ-নির্মাতা হিসেবে ছিলেন আরিফ খান। বর্তমানে ফরিদুর রেজা সাগর রয়েছেন যুক্তরাষ্ট্রে
এবং আফজাল হোসেন অবস্থান করছেন ব্যাংককে। এর মধ্যেই ঢাকায় শেষ হয়েছে সিরিজটির পোস্ট-প্রোডাকশনের
কাজ।
নির্মাতা সংশ্লিষ্টদের
আশা, এবারের ঈদে দর্শকদের জন্য বড় চমক হয়ে উঠবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’। সিরিজটির বিভিন্ন
চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম,
তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন প্রবাল ও মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে।
এ প্রসঙ্গে আফজাল
হোসেন বলেন, “ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি আমার আলাদা আগ্রহ
ছিল। সেই ভালো লাগা থেকেই ‘ছোটকাকু’ সিরিজের সঙ্গে দীর্ঘ পথচলা।” তিনি আরও জানান, শিশুদের
জন্য দেশে খুব বেশি কাজ না হওয়ায় এই সিরিজ নির্মাণে তিনি বিশেষ আনন্দ খুঁজে পান। ঈদ
উপলক্ষে চ্যানেল আই এর বিশেষ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘কিশোরগঞ্জের
কিশোরদল’।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন