নওগাঁর রাণীনগরে ২ যুবকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল খালেক মণ্ডল (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী সাহাবুল হোসেনও (৩৩)।
রোববার (৩১ মে) রাত সাড়ে ১২টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের খলিশাকুড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল খালেক খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে এবং সাহাবুল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
ভুক্তভোগী সাহাবুল হোসেন জানান, রোববার রাতে তারা দুজন একটি মোটরসাইকেলে করে রাতোয়াল গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। সেখান থেকে ফেরার পথে খলিশাকুড়ি মোড় ব্রিজের কাছে মোটরসাইকেলের গতি কমানোর সঙ্গে সঙ্গে ৬-৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা তাদের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়।
মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা খালেকের পেটে একাধিকবার ছুরিকাঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে সাহাবুলও হাতে আঘাত পান। পরে দূর থেকে একটি গাড়ির আলো আসতে দেখে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় খালেককে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সোমবার (১ জুন) সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে এটি কেবলই ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে হামলা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাহাবুল।
রাণীনগর থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার জানান, আহতরা চিকিৎসাধীন থাকায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন