ফেনীর দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে শুরু হয়েছে ফেনী-সোনাগাজী-মুহুরী প্রজেক্ট আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে এই বিশাল কর্মযজ্ঞ চলছে। প্রকল্পটির কাজ শেষ হলে জেলার দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সওজ ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ শুরু হয়। ২০২৮ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ৩৪ ফুট প্রশস্ত এই সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ এবং মাটি ভরাটের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। এ ছাড়া সড়কের ওপর থাকা ২০টি পুরনো ও সরু কালভার্ট ভেঙে নতুন করে প্রশস্ত কালভার্ট নির্মাণ করা হচ্ছে।
ফেনীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরনবী ও মোস্তফা জামান প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই প্রকল্পের কাজ করছে। প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. নুর নবী বলেন, “সড়কের গুণগত মান বজায় রেখে শিডিউল অনুযায়ী কাজ শেষ করার চেষ্টা করছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফেনীর দক্ষিণাঞ্চলের চিত্র বদলে যাবে।”
ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কটি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোনাগাজী শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনে এই সড়ক একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ ও সহজতর হবে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন