সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়তে কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ২ জুন ২০২৬, ১০:২৩ এএম

মাদকমুক্ত সমাজ গড়তে কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
গ্রামবাংলার ঐতিহ্য রক্ষায় নেছারাবাদে এই ব্যতিক্রমী আয়োজন। ছবি : সংবাদ

মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে পিরোজপুরের নেছারাবাদে ব্যতিক্রমী এক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া সংলগ্ন বেহুলা নদীতে সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত হয় ‘১০ম ঐতিহাসিক উড়িবুনিয়া তালুকদারবাড়ী কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা’।

পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিনে ‘শেষ ঠিকানা’ নামের একটি মানবকল্যাণ সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী কলার ভেলা বাইচ দেখতে নদীর দুই তীরে শত শত মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা অংশ নেন, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সংগঠনটির আহ্বায়ক সুলতান মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক নূরুল আলম বিপ্লব, স্থানীয় বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, মাসুদ পারভেজ ও কিবরিয়া।

আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক পথে রাখতেই এই আয়োজন। অতিথিরা আগামী বছর থেকে কলার ভেলার পরিবর্তে আরও বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের আশ্বাস দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ‘শেষ ঠিকানা’ একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। সদস্যদের প্রতিদিনের ‘এক টাকা’ সঞ্চয়ের মাধ্যমে এই সংগঠনের তহবিল গঠন করা হয়। এই অর্থ দিয়ে তারা এলাকার অসহায় মানুষের দাফন-কাফন ও দুস্থ শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করে থাকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে পিরোজপুরের নেছারাবাদে ব্যতিক্রমী এক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া সংলগ্ন বেহুলা নদীতে সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত হয় ‘১০ম ঐতিহাসিক উড়িবুনিয়া তালুকদারবাড়ী কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা’।

পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিনে ‘শেষ ঠিকানা’ নামের একটি মানবকল্যাণ সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী কলার ভেলা বাইচ দেখতে নদীর দুই তীরে শত শত মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা অংশ নেন, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সংগঠনটির আহ্বায়ক সুলতান মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক নূরুল আলম বিপ্লব, স্থানীয় বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, মাসুদ পারভেজ ও কিবরিয়া।

আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক পথে রাখতেই এই আয়োজন। অতিথিরা আগামী বছর থেকে কলার ভেলার পরিবর্তে আরও বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের আশ্বাস দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ‘শেষ ঠিকানা’ একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। সদস্যদের প্রতিদিনের ‘এক টাকা’ সঞ্চয়ের মাধ্যমে এই সংগঠনের তহবিল গঠন করা হয়। এই অর্থ দিয়ে তারা এলাকার অসহায় মানুষের দাফন-কাফন ও দুস্থ শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করে থাকে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত