সংবাদ

কবরস্থানের বটগাছের মগডালে ৪৭ বছরের ব্যক্তি

প্রতিনিধি, ​নাটোর
প্রতিনিধি, ​নাটোর
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৩:২০ পিএম

কবরস্থানের বটগাছের মগডালে ৪৭ বছরের ব্যক্তি
বটগাছের সরু ডালে ঝুঁকি নিয়ে বসে আছে হাসান। ছবি : সংবাদ

নাটোরের গুরুদাসপুরে একটি বিশালাকার বটগাছের মগডালে উঠে বসে আছেন এক ব্যক্তি। বুধবার (৩ জুন) সকাল থেকে উপজেলার মকিমপুর কবরস্থানের পাশের ওই গাছে উঠে তিনি এক ডাল থেকে অন্য ডালে লাফালাফি করছেন। এই বিচিত্র দৃশ্য দেখতে সেখানে হাজারো উৎসুক মানুষের ভিড় জমেছে।

গাছে ওঠা ওই ব্যক্তির নাম হাসান খাঁ (৪৭)। তিনি উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামের দানেশ খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ মে) সকাল ৮ টার দিকে হাসান ওই বটগাছে ওঠেন। তিনি কখনো গাছের নিচের ডালে, আবার কখনো এক লাফে মগডালে চলে যাচ্ছেন। তার এই লম্ফঝম্প দেখে নিচে জড়ো হওয়া লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কেউ তাকে রুটি বা কলা এগিয়ে দিলে তিনি নিচে নেমে এসে খাবার নিয়ে দ্রুত আবার ওপরে উঠে যাচ্ছেন।

খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে নামানোর চেষ্টা শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এলাকাবাসী ও স্বজনদের দাবি, হাসান খাঁ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। প্রায়ই তিনি অস্বাভাবিক আচরণ করেন। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই তিনি জীবনের ঝুঁকি নিয়ে মগডালে অবস্থান করছেন।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, হাসানকে নিরাপদে নিচে নামিয়ে আনতে তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

কবরস্থানের বটগাছের মগডালে ৪৭ বছরের ব্যক্তি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত