সংবাদ

মহাসড়কে দুই গাড়ির সংঘর্ষে ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি, নাটোর
প্রতিনিধি, নাটোর
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

মহাসড়কে দুই গাড়ির সংঘর্ষে ২ শিশুর মৃত্যু
বনপাড়া হাইওয়ে থানা। ছবি : সংবাদ

নাটোরের বড়াইগ্রামে আমবোঝাই পিকআপ ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ৪ মাস বয়সী ইজাজ ও ৪ বছর বয়সী ইহান। তাদের বাড়ি রাজশাহী জেলায়। এ দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবোঝাই একটি পিকআপ নাটোরের দিকে যাচ্ছিল। পথে রয়না পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু ইজাজ মারা যায়। গুরুতর আহত অবস্থায় ইহানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মহাসড়কে দুই গাড়ির সংঘর্ষে ২ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নাটোরের বড়াইগ্রামে আমবোঝাই পিকআপ ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ৪ মাস বয়সী ইজাজ ও ৪ বছর বয়সী ইহান। তাদের বাড়ি রাজশাহী জেলায়। এ দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবোঝাই একটি পিকআপ নাটোরের দিকে যাচ্ছিল। পথে রয়না পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু ইজাজ মারা যায়। গুরুতর আহত অবস্থায় ইহানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত