সংবাদ

শরণখোলায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৬ জুন ২০২৬, ১২:২৮ পিএম

শরণখোলায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানের ধ্বংসস্তূপ। ছবি : সংবাদ

বাগেরহাটের শরণখোলা উপজেলার গাবতলা বাজারে শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে। রাত তিনটার দিকে লাগা এই আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আসাদুল খান, নয়ন শেখ, সামিম হাওলাদার, হাফিজা বেগম ও আলম হাওলাদারের দোকান এবং মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নয়ন শেখ বলেন, ‘প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। পরে লোকজনের কাছে খবর পেয়ে এসে দেখি সব শেষ। মুহূর্তের মধ্যেই আমাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার আফতাবি আলম বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শরণখোলায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলা উপজেলার গাবতলা বাজারে শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে। রাত তিনটার দিকে লাগা এই আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আসাদুল খান, নয়ন শেখ, সামিম হাওলাদার, হাফিজা বেগম ও আলম হাওলাদারের দোকান এবং মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নয়ন শেখ বলেন, ‘প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। পরে লোকজনের কাছে খবর পেয়ে এসে দেখি সব শেষ। মুহূর্তের মধ্যেই আমাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার আফতাবি আলম বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত