সংবাদ

অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব বার্তা পরিবেশক, দিনাজপুর
নিজস্ব বার্তা পরিবেশক, দিনাজপুর
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা
ছবি : সংবাদ

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে সম্ভাব্য পুশ ইন (অবৈধ অনুপ্রবেশ) ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, সম্প্রতি প্রতিবেশী দেশের বিভিন্ন গণমাধ্যমে কথিত অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুশ ইনের খবর প্রকাশিত হওয়ার পর সীমান্ত এলাকায় উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে নদীপথ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে দিন ও রাতে সমানতালে পাহারা দেওয়া হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির উপস্থিতি আরও কার্যকর ও দৃশ্যমান করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন প্রতিরোধে বিজিবি সদস্যরা সজাগ রয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে সীমান্ত রক্ষায় শুধুমাত্র বাহিনীর তৎপরতাই নয়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণকেও গুরুত্ব দিচ্ছে বিজিবি। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক জনসচেতনতামূলক সভা, মাইকিং ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত এলাকায় দেখা গেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত