সংবাদ

ছুটিতে দেশে এসে প্রাণ হারালেন প্রবাসী

 প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

ছুটিতে দেশে এসে প্রাণ হারালেন প্রবাসী
রুবেল মিয়া (২৬)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার চাপায় রুবেল মিয়া (২৬) নামে এক সৌদি আরব প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী এলাকার খুরশিদ মিয়ার ছেলে। তিনি প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে রুবেল তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

ছুটিতে দেশে এসে প্রাণ হারালেন প্রবাসী

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার চাপায় রুবেল মিয়া (২৬) নামে এক সৌদি আরব প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী এলাকার খুরশিদ মিয়ার ছেলে। তিনি প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে রুবেল তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত