চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৯ জুন) দুপুরে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আইয়ুব কক্সবাজারের টেকনাফ উপজেলার নাটমুরা পাড়া এলাকার মো. ছিদ্দিকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে এক মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছেন। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে হাটহাজারীর ধোপপুল এলাকার এস আলম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব। এ সময় সন্দেহভাজন একটি নোহা মাইক্রোবাস থামিয়ে আইয়ুবকে আটক করা হয়। পরে গাড়িটির মাঝখানের সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো ৯টি বান্ডেল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা। আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন