সংবাদ

বোনের বিয়ের অনুষ্ঠানে এসে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

বোনের বিয়ের অনুষ্ঠানে এসে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত
নিহত মো.সামির । ছবি : সংবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে এসে সড়ক দূর্ঘটনায় মো.সামির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টার্চ নামক কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি  মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া এলাকার প্রবাসী জসিমের পুত্র। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সামির তার বড় বোনের বিয়েতে উল্লেখিত কমিউনিটি সেন্টারে আসে। সেখান থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে রাস্তা পার হতে গেলে ডিভাইডার থেকে নামতেই চট্টগ্রাম নগরমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সামির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

রাউজান হাইওয়ে থানা পুলিশ শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

বোনের বিয়ের অনুষ্ঠানে এসে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে এসে সড়ক দূর্ঘটনায় মো.সামির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টার্চ নামক কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি  মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া এলাকার প্রবাসী জসিমের পুত্র। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সামির তার বড় বোনের বিয়েতে উল্লেখিত কমিউনিটি সেন্টারে আসে। সেখান থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে রাস্তা পার হতে গেলে ডিভাইডার থেকে নামতেই চট্টগ্রাম নগরমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সামির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

রাউজান হাইওয়ে থানা পুলিশ শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত