নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) রাতে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও ১ শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীরা হলো- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জহিরুল ইসলাম (১৫), একই এলাকার আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহের নান্দাইলের আবু জাফর (১৫)। তারা সবাই পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় আবাসিক থেকে পড়াশোনা করত। আহত শিক্ষার্থীর নাম জসিম, সে-ও ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসিন্দা।
মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের আগে শিক্ষার্থীরা অজু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে চার শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত জসিমকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশতানসির বিল্লাহ বলেন, হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনকে মৃত অবস্থায় পাই। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন বিপদমুক্ত। নিহতদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। একজনের চিকিৎসা চলছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন