সংবাদ

প্রতিপক্ষের ছুরিতে ঝরল প্রাণ

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

প্রতিপক্ষের ছুরিতে ঝরল প্রাণ
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৬) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার  (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

তিনি জানান, বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় ছুরিকাঘাতে আহত হন ডালিম। তিনি ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডালিমের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে শুভকরদী এলাকার হাবিব নামের একজনের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে ওই রাতে হাবিব ছুরি দিয়ে ডালিমকে আঘাত করেন বলে অভিযোগ। হাবিব চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর অনুসারী বলে পরিচিত।

ওসি জামাল উদ্দিন জানান, আহত ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত হাবিব ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

প্রতিপক্ষের ছুরিতে ঝরল প্রাণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৬) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার  (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

তিনি জানান, বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় ছুরিকাঘাতে আহত হন ডালিম। তিনি ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডালিমের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে শুভকরদী এলাকার হাবিব নামের একজনের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে ওই রাতে হাবিব ছুরি দিয়ে ডালিমকে আঘাত করেন বলে অভিযোগ। হাবিব চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর অনুসারী বলে পরিচিত।

ওসি জামাল উদ্দিন জানান, আহত ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত হাবিব ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত