সংবাদ

কবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, জানালো ইসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম

কবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, জানালো ইসি
ছবি : সংগৃহীত

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ আগস্ট। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৬ আগস্ট। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। ২০ আগস্ট সংসদ ভবনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন।

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। এরপরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে ইসি। নিয়ম অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতিমধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে এ বিষয়ে বৈঠক সম্পন্ন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, জানালো ইসি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ আগস্ট। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৬ আগস্ট। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। ২০ আগস্ট সংসদ ভবনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন।

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। এরপরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে ইসি। নিয়ম অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতিমধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে এ বিষয়ে বৈঠক সম্পন্ন করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত