সংবাদ

গণঅভ্যুত্থানের লক্ষ্য ব্যর্থ হতে দেবো না : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

গণঅভ্যুত্থানের লক্ষ্য ব্যর্থ হতে দেবো না : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না। দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সুষম উন্নয়ন, দুর্নীতি দমন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। মাদক, সন্ত্রাস ও ইভ টিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বা উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত বহুতল ভবনের উদ্বোধন করেন। ত্রাণ বিতরণ শেষে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন তিনি। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে দুর্নীতিমুক্ত থেকে গুণগত মান বজায় রেখে কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন সংশ্লিষ্টদের। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থানের লক্ষ্য ব্যর্থ হতে দেবো না : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না। দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সুষম উন্নয়ন, দুর্নীতি দমন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। মাদক, সন্ত্রাস ও ইভ টিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বা উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত বহুতল ভবনের উদ্বোধন করেন। ত্রাণ বিতরণ শেষে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন তিনি। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে দুর্নীতিমুক্ত থেকে গুণগত মান বজায় রেখে কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন সংশ্লিষ্টদের। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত