নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নিল জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (২১ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না এবং যুবদলের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সজীবকে আটক করে জেলা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান ও সদস্যসচিব মশিউর রহমান রনি জানান, কেন্দ্রীয় কমিটির বহিষ্কারাদেশের বিষয়টি তারা অবগত হয়েছেন।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন