বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকার এক গহিন জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীক্ষ্যং মৌজার ২৮০ নম্বর এলাকায় ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতনের আকাশমণি বাগান সংলগ্ন জঙ্গলে কঙ্কালটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন। কঙ্কালের পাশ থেকে একটি ব্যাগ এবং ব্যাগের ভেতর থেকে একটি টুথব্রাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, অন্তত ছয় মাস আগে ওই ব্যক্তিকে অপহরণের পর নির্জন জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়ে থাকতে পারে। কঙ্কালটির অবস্থা দেখে এটি অনেক পুরনো বলে মনে করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া কঙ্কালটি নারী না পুরুষের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মনজুর বলেন, “খবর পেয়ে আমরা কঙ্কালটি উদ্ধার করেছি। এটি ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে দুর্গম এলাকায়। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। গহিন জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
/

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন