সংবাদ

চবি বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. শাহজাহান মনির আর নেই

প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৩২ এএম

চবি বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. শাহজাহান মনির আর নেই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহজাহান মনির। ছবি : সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ড. শাহজাহান মনির ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক শাহজাহান মনির হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। বুধবার (২৪ জুন) জোহরের নামাজের পর চট্টগ্রামের পাঁচলাইশ কাতালগঞ্জ জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক শাহজাহান মনিরের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায়। তিনি মরহুম মনিরুজ্জামান মোক্তারের ছেলে। তিনি চট্টগ্রাম পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদত হোসেন এবং জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান খানের চাচা।

বিশিষ্ট এই শিক্ষাবিদ ও গবেষক দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার উল্লেখযোগ্য গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা’। এ ছাড়া তিনি বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক কয়েকটি জনপ্রিয় পাঠ্যবইয়ের রচয়িতা।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

চবি বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. শাহজাহান মনির আর নেই

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ড. শাহজাহান মনির ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক শাহজাহান মনির হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। বুধবার (২৪ জুন) জোহরের নামাজের পর চট্টগ্রামের পাঁচলাইশ কাতালগঞ্জ জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক শাহজাহান মনিরের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায়। তিনি মরহুম মনিরুজ্জামান মোক্তারের ছেলে। তিনি চট্টগ্রাম পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদত হোসেন এবং জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান খানের চাচা।

বিশিষ্ট এই শিক্ষাবিদ ও গবেষক দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার উল্লেখযোগ্য গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা’। এ ছাড়া তিনি বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক কয়েকটি জনপ্রিয় পাঠ্যবইয়ের রচয়িতা।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত