সংবাদ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : কুড়িগ্রামে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৩ হাজার শিশু

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:১১ পিএম

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : কুড়িগ্রামে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৩ হাজার শিশু
কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : সংবাদ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন এই ক্যাম্পেইনের আওতায় জেলার ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন কুড়িগ্রাম জেলার ২ হাজার ৭০টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পালিত হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে এই ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

সম্মেলনে সিভিল সার্জন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সাফল্য নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে জন্য তিনি জেলার সব অভিভাবককে নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : কুড়িগ্রামে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৩ হাজার শিশু

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন এই ক্যাম্পেইনের আওতায় জেলার ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন কুড়িগ্রাম জেলার ২ হাজার ৭০টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পালিত হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে এই ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

সম্মেলনে সিভিল সার্জন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সাফল্য নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে জন্য তিনি জেলার সব অভিভাবককে নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত