কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকসহ স্থানীয় দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।
সারাদেশে আয়োজিত এই চিকিৎসাসেবা কার্যক্রমের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। এ সময় কটিয়াদী ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রাসেল আহম্মেদ ও পুলেরঘাট ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক আরিফ হোসেন ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কটিয়াদী ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রাসেল আহম্মেদ বলেন, ‘ওয়ালটন শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
/

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন