সংবাদ

সড়কের পাশে বৃদ্ধকে ফেলে পালাচ্ছিলেন চালক, অতঃপর যা হলো....

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

সড়কের পাশে বৃদ্ধকে ফেলে পালাচ্ছিলেন চালক, অতঃপর যা হলো....
ছবি : সংবাদ

নরসিংদীর পলাশ উপজেলায় এক অজ্ঞাতনামা বৃদ্ধকে (৬০) মুমূর্ষু অবস্থায় সড়কের পাশে ফেলে যাওয়ার সময় মাইক্রোবাসসহ এক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। আটক মাইক্রোবাস চালকের নাম মনির (৩৫)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ভাগদী সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে চালক এক বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা চালককে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাতটার দিকে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

পলাশ থানা-পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

সড়কের পাশে বৃদ্ধকে ফেলে পালাচ্ছিলেন চালক, অতঃপর যা হলো....

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলায় এক অজ্ঞাতনামা বৃদ্ধকে (৬০) মুমূর্ষু অবস্থায় সড়কের পাশে ফেলে যাওয়ার সময় মাইক্রোবাসসহ এক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। আটক মাইক্রোবাস চালকের নাম মনির (৩৫)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ভাগদী সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে চালক এক বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা চালককে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাতটার দিকে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

পলাশ থানা-পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত