সারাদেশে কড়া নিরাপত্তার মধ্যেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। পুলিশ জানিয়েছে, সারা দেশে ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৮ জন।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, গতকাল সারাদেশে আওয়ামী লীগের ২৮৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে জানানো হয়, রাজধানীর ১২টি থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ এই দলের নেতাকর্মীরা ১৫ থেকে ২০ জনের ছোট দল নিয়ে অলিগলিতে ঝটিকা মিছিল করেছে। কেউ কেউ ৫ থেকে ৭ জনের দলেও মিছিল করেছে। গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জন্যই এসব মিছিল করা হয়েছে।
একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘অলিগলিতে ৫-৬ জন বেরিয়ে তারা মিছিল করে নিজেরাই ভিডিও করে পোস্ট দিয়েছে। এগুলো ছোটখাট ঘটনা। তবে পরিস্থিতি স্বাভাবিক ছিল।’
রাজধানীতে গ্রেপ্তারদের মধ্যে রমনা থানায় ২ জন, শাহবাগে ১ জন, ধানমন্ডিতে ২ জন, হাজারীবাগে ২ জন, বংশালে ১ জন, সূত্রাপুরে ১ জন, পল্টনে ১ জন, তেজগাঁওয়ে ২ জন, শিল্পাঞ্চলে ১ জন, মিরপুরে ৩ জন, পল্লবীতে ১ জন ও কাফরুলে ১ জন রয়েছেন।
রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘পুলিশ নিরাপত্তা দিচ্ছে এক জায়গায়। অন্য জায়গায় হঠাৎ মুখে মাস্ক পরে ও ব্যানার নিয়ে ১৫ থেকে ২০ সেকেন্ড রাস্তায় নেমে ঝটিকা মিছিল করেছে। আবার নিজেরাই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে।’
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কড়া নজরদারি ছিল। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে।
পুলিশ সদর দপ্তর রাত পৌনে ১০টায় জানিয়েছে, দেশের কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে। জেলা পর্যায়েও পুলিশ সতর্ক রয়েছে। আটকের সংখ্যা বিকেল পর্যন্ত ২২৩ জন ছিল বলে জানা গেছে। রাতে আরও অভিযান চালানো হতে পারে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন