সংবাদ

পানছড়ি-রামগড়ে সেনাবাহিনীর অভিযান: নিহত ২, অস্ত্র উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম

পানছড়ি-রামগড়ে সেনাবাহিনীর অভিযান: নিহত ২, অস্ত্র উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি ও রামগড়ে সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে পৃথক দুইটি অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। গুলিবিনিময়ে এক সন্ত্রাসী নিহত, আত্মসমর্পণ করেছে আরও দুইজন।

বুধবার (২৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৩ জুন) পানছড়ি উপজেলার বরকল এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির খবরে অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযান চলাকালে সেনারা সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা গুলি ছোড়ে। এরপর দুই পক্ষে গুলিবিনিময় হয়।

পরবর্তীতে বরকল এলাকা থেকে সশস্ত্র সংগঠনের দুই সদস্য ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন ও ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।

বুধবার সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় আরেকটি অভিযান চালায় সেনাবাহিনী। সেখানেও গুলিবিনিময় হয়। একপর্যায়ে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান ও ২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

পার্বত্য অঞ্চলে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, এসব গোষ্ঠী চাঁদাবাজি, সহিংসতা ও উগ্রপন্থায় লিপ্ত হয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, সেনা অভিযানে আরও একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

পানছড়ি-রামগড়ে সেনাবাহিনীর অভিযান: নিহত ২, অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত