সংবাদ

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট করা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট করা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
অস্ত্রধারী ব্যক্তিদের চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্র লুট করা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ছবি : সংবাদ

বিদেশি নাগরিকদের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্রের লাইসেন্সধারীদের ডেকে এনে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুটের সঙ্গে জড়িত এক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন-নড়াইল জেলার কালিয়ার প্রয়াত আ. রাজ্জাক মোল্লার ছেলে নাসিম উদ্দিন মোল্লা (৩০), মাগুরা জেলার মহম্মদপুরের আব্দুল আলীম মোল্লার ছেলে রমজান আলী (৩১), একই এলাকার সাত্তার মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৩২) ও রজব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩১)।

পুলিশ জানায়, এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলা থেকে বৈধ অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের লক্ষ্যবস্তু করত। তাদের বিদেশি নাগরিকদের দেহরক্ষী বা নিরাপত্তাকর্মী হিসেবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে আনা হতো। এরপর তাদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হতো। পরে তাদের মারধর করে রূপগঞ্জের নির্জন এলাকায় ফেলে দিয়ে বৈধ অস্ত্রটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত চক্রটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন-পৃথক চারটি ঘটনায় এই চক্রটি একইভাবে অস্ত্র লুট করেছে। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়েছিল। রূপগঞ্জ থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেপ্তার করে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুণ্ঠিত দুটি শটগান, ৩৮ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মুঠোফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর ও ভুয়া নম্বর প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, `চক্রটি মূলত অস্ত্রের লাইসেন্সধারীদের টার্গেট করে সুকৌশলে অস্ত্র ছিনিয়ে নিত। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট করা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত