সংবাদ

আত্রাই নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৫১ পিএম

আত্রাই নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

নওগাঁর আত্রাই উপজেলায় নদী থেকে আলিমুদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার আত্রাই নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহিত আলিমুদ্দিন জেলার মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্রামের মৃত দুখুর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। খবর পেয়ে আত্রাই থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৭ জুন ২০২৬

আত্রাই নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই উপজেলায় নদী থেকে আলিমুদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার আত্রাই নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহিত আলিমুদ্দিন জেলার মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্রামের মৃত দুখুর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। খবর পেয়ে আত্রাই থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত