সংবাদ

দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপে বেঞ্চে মেসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২৬ এএম

দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপে বেঞ্চে মেসি

​বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার শুরুর একাদশে লিওনেল মেসি নেই; বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীদের জন্য এমন দৃশ্য কল্পনা করাও কঠিন। তবে দীর্ঘ দুই দশক পর ফুটবল বিশ্ব আজ সেই বিরল ঘটনারই সাক্ষী হলো।

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে রাখা হয়নি মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের সেরা তারকাকে পুরোপুরি ফিট রাখতে বিশ্রামের সিদ্ধান্ত নেয় কোচ লিওনেল স্কালোনি। আলবিসেলেস্তে কোচ মূলত এই সুযোগে দলের অন্যান্য খেলোয়াড়দের পরখ করে নিতে চান। ক‌রেনও তাই।
​এর আগে বিশ্বকাপে সর্বশেষ ২০০৬ সালের আসরে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে ছিলেন না মেসি। সেবার কোচ হোসে পেকারম্যানের দলে বেঞ্চ থেকে ম্যাচ শুরু করতে হয়েছিল তরুণ মেসিকে, আর সেই ম্যাচে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।
ঠিক ২০ বছর পর আবারও বিশ্বকাপে বেঞ্চে বসে ম্যাচ শুরু করতে হয় এই জাদুকরকে। তবে ২০০৬ সালের সেই তরুণের সঙ্গে ২০২৬ সালের বর্তমান মেসির পরিস্থিতির আকাশ-পাতাল তফাত। বর্তমান মেসি একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক, আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ী কিংবদন্তি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপে বেঞ্চে মেসি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

​বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার শুরুর একাদশে লিওনেল মেসি নেই; বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীদের জন্য এমন দৃশ্য কল্পনা করাও কঠিন। তবে দীর্ঘ দুই দশক পর ফুটবল বিশ্ব আজ সেই বিরল ঘটনারই সাক্ষী হলো।

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে রাখা হয়নি মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের সেরা তারকাকে পুরোপুরি ফিট রাখতে বিশ্রামের সিদ্ধান্ত নেয় কোচ লিওনেল স্কালোনি। আলবিসেলেস্তে কোচ মূলত এই সুযোগে দলের অন্যান্য খেলোয়াড়দের পরখ করে নিতে চান। ক‌রেনও তাই।
​এর আগে বিশ্বকাপে সর্বশেষ ২০০৬ সালের আসরে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে ছিলেন না মেসি। সেবার কোচ হোসে পেকারম্যানের দলে বেঞ্চ থেকে ম্যাচ শুরু করতে হয়েছিল তরুণ মেসিকে, আর সেই ম্যাচে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।
ঠিক ২০ বছর পর আবারও বিশ্বকাপে বেঞ্চে বসে ম্যাচ শুরু করতে হয় এই জাদুকরকে। তবে ২০০৬ সালের সেই তরুণের সঙ্গে ২০২৬ সালের বর্তমান মেসির পরিস্থিতির আকাশ-পাতাল তফাত। বর্তমান মেসি একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক, আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ী কিংবদন্তি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত