আগের ম্যাচেই জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা দিয়েছিলেন, "আই অ্যাম ব্যাক"। তবে তার এই প্রত্যাবর্তনের গল্প পরের ম্যাচেই থমকে গেল। কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের আক্রমণভাগকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল এই অভিজ্ঞ ফরোয়ার্ডের, কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। পুরো ৯০ মিনিট মাঠে থেকেও কলম্বিয়ার রক্ষণভাগকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেননি তিনি। গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছেন পর্তুগিজ এই মহাতারকা।
ম্যাচের প্রথমার্ধে একটি ফ্রি-কিক থেকে নেওয়া দুর্বল শটটিই ছিল পর্তুগালের জার্সিতে এই ম্যাচে রোনালদোর একমাত্র উল্লেখযোগ্য প্রচেষ্টা। পুরো সময়ে তিনি মাত্র ৩৫ বার বল স্পর্শ করার সুযোগ পেয়েছেন, যার মধ্যে একটিও সফল ড্রিবল করতে পারেননি।
পরিসংখ্যানের পাতায়ও তার এই নিষ্প্রভ পারফরম্যান্স স্পষ্ট ধরা পড়েছে। ম্যাচ শেষে তাকে মাত্র ৬.২ রেটিং দেওয়া হয়েছে, যা পুরো পর্তুগাল দলের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।
অধিনায়ক রোনালদো নিজের সেরা রূপ দেখাতে না পারলেও শেষ পর্যন্ত হার এড়াতে পেরেছে পর্তুগাল। পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে পর্তুগিজ রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল কলম্বিয়া।
তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা জালের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই পক্ষকে।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন