সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল কঙ্গো। তবে ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত প্রথমার্ধের সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে ইওয়ানে উইসার জোড়া গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে সরাসরি নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অব ৩২-এর টিকিট নিশ্চিত করেছে ডিআর কঙ্গো।
আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় উজবেকিস্তান। আকমাল মোজগোভয়ের একটি চমৎকার পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালের ওপরের ডান কোণে পাঠান এলদর শোমুরোদভ। এই গোলের পর ১-০ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ার দলটি।
ম্যাচের ১৭ মিনিটে নাথানায়েল এমবুকু বল জালে জড়িয়ে কঙ্গোকে উল্লাসে মাতালেও ভিএআর (VAR) পরীক্ষার পর রেফারি গোলটি বাতিল করে দেন, যার ফলে প্রথমার্ধে সমতায় ফেরা হয়নি কঙ্গোর।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কঙ্গো। ম্যাচের ৬৬ মিনিটে বক্সের ভেতরে আবদুকোদির খুসানভ ফাউল করে বসলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটেই পেনাল্টি থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালের নিচের ডান কোণে পাঠিয়ে কঙ্গোকে ১-১ সমতায় ফেরান ইওয়ানে উইসা।
এরপর ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে খুব কাছ থেকে ডান পায়ের জোরালো শটে বল জালের ওপরের বাঁ কোণে পাঠিয়ে কঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ফিস্টন মায়েলে।
ম্যাচের শেষ মুহূর্তে মেশাক এলিয়ার পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইওয়ানে উইসা। তার এই গোলের সুবাদে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কঙ্গো।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন